ভুঞাপুর বার্তা: কাদের সিদ্দিকী তত্পর এক মঞ্চে উঠাতে চান বি. চৌধুরী এরশাদ ড. কামাল ও ফখরুলকে

Wednesday, November 13, 2013

কাদের সিদ্দিকী তত্পর এক মঞ্চে উঠাতে চান বি. চৌধুরী এরশাদ ড. কামাল ও ফখরুলকে

মামুন হায়দার, সখীপুর: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীকাল শুক্রবার বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মাঠে মহাসমাবেশ করবে। ওই সমাবেশে এক মঞ্চে বক্তৃতা করতে পারেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, বিশিষ্ট সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব,
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শুক্রবারের সখীপুরের মহাসমাবেশে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), গণফোরাম, বিকল্প ধারা বাংলাদেশ, জেএসডি থেকে প্রতিনিধি দল সমাবেশে যোগ দেবেন বলে আমরা আশাবাদী। তিনি বলেন, মহাজোট সরকারের তৈরি সংকট নিরসনে ঐক্যের প্রয়োজন। আর এ ঐক্যই সমাধান আনতে পারে।

No comments:

Post a Comment