ভুঞাপুর বার্তা: কালিহাতীতে নির্মানাধীন সেতু ধসে ৭ শ্রমিক আহত

Thursday, March 6, 2014

কালিহাতীতে নির্মানাধীন সেতু ধসে ৭ শ্রমিক আহত

 কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় নির্মানাধীন সেতু ধসে ৭ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সল্লা ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন জানান, যমুনার শাখা নদী এক আনী খালের উপর উপজেলার সল্লা মাঝি পাড়া এলাকায় দীর্ঘ দিন যাবৎ একটি সেতু তৈরীর কাজ চলছিল। বৃহস্পতিবার  দুপুরে সেতুর উপর ডালাই কাজ করার সময় তা ধসে পড়ে। এ সময় ৭ নির্মান শ্রমিক আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

No comments:

Post a Comment