বার্তা রিপোর্ট: প্রেমে হাবুডুবু। ঠোঁটে ঠোঁট। বিরাট-আনুশকার
অন্তরঙ্গ চুম্বনের দৃশ্য ফাঁস হতেই বাজার গরম। বাংলাদেশে
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের মাঝে এমন ছবি প্রকাশ
হতেই শোরগোল পড়েছে ক্রিকেট মহলেও।সম্প্রতি শ্রীলঙ্কায় আনুশকা-রণবীর কাপুরের ‘বোম্বে ভেলভেট' ছবির শ্যুটিংয়ে হঠাৎ হাজির হলেন বিরাট৷ ছিল আনুশকার জন্য সারপ্রাইজ গিফটও৷
কী গিফট? জানা যায়নি৷ সাংবাদিকদের এড়িয়ে বিন্দাস প্রেম করলেন তারা৷ তবে সাংবাদিকদের ক্যামেরাকে ফাঁকি দেয়া কি অত সহজ? ঠিক এর মধ্যেই হোটেলের এক কোণে লেন্সবন্দি হলেন লিপ-কিসে মগ্ন বিরাট-আনুশকা৷
ব্যস! আর যায় কোথায়! ক্যামেরার উপস্থিতি টের পেতেই রাগে হোটেল ছাড়লেন আনুশকা৷ দেশে ফেরার বিমানে চড়ে একটাও কথা বললেন না বিরাটের সঙ্গে৷ বিরাট অবশ্য সাংবাদিকদের সঙ্গে খোশমেজাজে গপ্প জুড়লেন৷ কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবি ফাঁস হওয়ার পরে টি-২০ বিশ্বকাপের ম্যাচে বিরাট ফোকাস কতটা ঠিক রাখতে পারেন, এখন সেটাই দেখার বিষয়৷ সূত্র: আলোকিত বাংলাদেশ
No comments:
Post a Comment