টাঙ্গাইলের মির্জাপুরে কাজের খোঁজে আসা এক নারী গত রোববার রাতে গণধর্ষণের
শিকার হয়েছেন। উপজেলার
গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙা রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ
ও এলাকাবাসী জানান, কুড়িগ্রামের
চিলমারী উপজেলার ওই নারী তাঁর চাচা মির্জাপুরের একটি ইটভাটার
শ্রমিকের সঙ্গে এসে রাত দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাটুভাঙ্গা
বাসস্ট্যান্ডে নামেন। এ সময় সেখানে থাকা উপজেলার বাঁশতৈল ইউনিয়নের
তালতলা গ্রামের পিকআপ ভ্যানচালক জালাল (২৬), তাঁর সহযোগী
সৈয়দপুর গ্রামের জনি মিয়া (২৫), গোড়াই
ক্যাডেট কলেজ এলাকার মৃদুল (২৫), হাটুভাঙার মুরাদ
হোসেন (২৪), মাটিয়াখোলা গ্রামের টেম্পোচালক লিটন মিয়া (২৫) ও কামারপাড়া গ্রামের জাহিদ হোসেন (২৫) তাঁকে চাচার কাছ থেকে
ছিনিয়ে পাশের একটি স মিলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা টের
পেয়ে স্থানীয় পাহাদারেরা পুলিশকে জানান। পরে পুলিশ
অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করে।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোমেনুর রহমান গতকাল সোমবার জানান, ওই নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীর চাচা বাদী হয়ে মামলা করেছেন। ওই নারী কাজের খোঁজে মির্জাপুরে এসেছিলেন। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে টেম্পোচালক লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
No comments:
Post a Comment