৫ লক্ষাধিক টাকার মালামাল খোঁয়া যাওয়ার অভিযোগ
এ কিউ রাসেল, সিনিয়র রিপোর্টার গোপালপুর থেকে :
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের শতবর্ষী শ্রী শ্রী আনন্দময়ী দেব মন্দিরে রোববার গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সঙ্গবদ্ধ চোরদল প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে মন্দির পরিচালনা পর্ষদ দাবি করেছে। ঘটনার সুষ্ঠ তদন্ত ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়।গোপালপুর শ্রী শ্রী আনন্দময়ী দেব মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি বাবু চিত্ত রঞ্জণ সাহা ও সম্পাদক দীলিপ কুন্ডু স্থানীয় সাংবাদিকদের জানান, রোববার গভীর রাতের কোন এক সময় সঙ্গবদ্ধ চোর দল মন্দিরের পূর্ব পাশের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কয়েকটি প্রতীমার অঙ্গে পরিধেয় মোট ৮ভরি ওজনের স্বর্ণ ও ৩০ থেকে ৪০ভরি রুপার গহনাসহ বিভিন্ন অলঙ্কার চুরি করে। এসময় মন্দিরের দান বাক্সে রাখা ১০ থেকে ১২হাজার নগদ অর্থ ও ২টি শীলা পাথর চুরি করে নিয়ে যায়।
মন্দিরের পুরহিত বেণী মাধব ভট্টাচার্য্যরে স্ত্রী সকালের দিকে মন্দির এলাকায় হাঁটতে বের হলে মন্দিরের দক্ষিণ প্রাচীরের পাশে মন্দিরের দান বাক্সটি তালা ভাঙ্গা ও পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে পুরহিতকে অবহিত করে। বিষয়টি জানা-জানি হলে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম ও গোপালপুর থানার ওসি মো. শহিদুল্ল্যাহ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
গতকাল সোমবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় গোপালপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মন্দিরের পুরহিত বেণী মাধব ভট্টাচার্য্যরে স্ত্রী সকালের দিকে মন্দির এলাকায় হাঁটতে বের হলে মন্দিরের দক্ষিণ প্রাচীরের পাশে মন্দিরের দান বাক্সটি তালা ভাঙ্গা ও পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে পুরহিতকে অবহিত করে। বিষয়টি জানা-জানি হলে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম ও গোপালপুর থানার ওসি মো. শহিদুল্ল্যাহ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
No comments:
Post a Comment