ভুঞাপুর বার্তা: টাঙ্গাইলের গোপালপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Monday, December 9, 2013

টাঙ্গাইলের গোপালপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ কিউ রাসেল, সিনিয়র রিপোর্টার গোপালপুর :টাঙ্গাইলের গোপালপুর মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গোপালপুর উপজেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-১৩
কার্যক্রমের আওতায়  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টার দিকে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিনা ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।
ইউএনও তানজিনা ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের আলোচনায় অংশনেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবিশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা পল্ল¬ী উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সূতী ভি এম কিন্ডার গার্টেন’র অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, দুপ্রক গোপালপুর উপজেলা শাখার সম্পাদক আলহাজ্ব শামছুল হক, হেমনগর ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক মো. হাবিবুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রোগ্রাম অর্গানাইজার সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর গোপালপুর শাখার ব্যবস্থাপক রওশন আরা, শামীমা ইয়াসমিন ঝর্ণা, আনজু আনোয়ারা পারভীন ময়না, গুলসান আরা নিপা  প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলার ৭টি ইউনিয়ন হতে বিভিন্ন কাজে অবদান রাখার জন্য নির্বাচিত ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মোছা. হামিদা খাতুন, হেমনগর গ্রামের সুলতানা রাজিয়া, মির্জাপুর ইউনিয়নের খামার পাড়া গ্রামের অঞ্জলী রাণী রায়, হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের মোছা. রেহেনা বেগম ও আনজু আনোয়ারা পারভীন ময়না।


উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’

No comments:

Post a Comment