ভূঞাপুরে খন্দকার আসাদুজ্জামানের কর্মীসভাবিশেষ প্রতিনিধি:দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার আসাদুজ্জামানের এক কর্মী সভা শনিবার ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। প্রধান অতিথি ছিলেন খন্দকার আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সোনালী ব্যাংকের সাবেক পরিচালক খন্দকার মশিউজ্জামান রোমেল। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আসাদুজ্জামান বিগত ৫ বছরের ভুলক্রুটির জন্য ক্ষমতা প্রার্থনা করে আবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, রহিজ উদ্দিন আকন্দ, আইয়ুব আলী মোল্লা, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ ভোলা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রমুখ। কর্মীসভায় আগত সহ¯্রাধিক নেতাকর্মীকে উজ্জীবিত রাখতে গরু জবাই করে খিচুরি খাওয়ানো হয়
No comments:
Post a Comment