ভুঞাপুর বার্তা: ঘাটাইলে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ, বিএনপি নেতাকর্মীর মোটরসাইকেলে আগুন, হামলায় আহত ৩

Monday, December 9, 2013

ঘাটাইলে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ, বিএনপি নেতাকর্মীর মোটরসাইকেলে আগুন, হামলায় আহত ৩

স্টাফ রিপোর্টার: বিএনপি জামায়াত সহ আঠার দলের সারাদেশ ব্যাপি অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, আগুন দিয়ে মানুষ পোড়ানোর প্রতিবাদের গতকাল সোমবার সকালে ঘাটাইল উপজেলা আ’লীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ১১টি ইউনিয়নের নেতাকর্মীরা আ’লীগ , যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুর সভাপতিত্বে কলেজ মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাংসদ আমানুর রহমান খান রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান আজমল হোসেন, ৩নং জামুরিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম খান (হেস্টিংস), মাসুদুর রহমান আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ ছানা, শহীদ বাপ্পী স্মৃতি সংদের আহবায়ক ও ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন প্রমুখ।

এর আগে সকাল ৯.০০টার দিকে আমানুর রহমান খান রানার নেতৃত্বে  এক মোটরসাইকেল সোডাউন থেকে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করা হয়। এতে অবরোধের স্থান কালিদাসপাড়া সিরাজ (৩৮), দিগড় ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মামুন (৩৭),  ছাত্রদল নেতা ক্যাটলিন (২৫) কে দারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে শোডাউনটি হামিদপর অবরোধ স্থলে পৌছে বিএনপি নেতাকর্মীদের ৩টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় বলে জানান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম স্বপন (৩০) ।

No comments:

Post a Comment