ভুঞাপুর বার্তা: গোপালপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

Monday, January 27, 2014

গোপালপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত


এ কিউ রাসেল, সিনিয়র রির্পোটার গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা সোমবার উপজেলা পল্লী উন্নয়ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছেগোপালপুর ইউসিসিএ লিমিটেডের সভাপতি মীর রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খন্দকার আসাদুজ্জামান এমপিএছাড়া বার্ষিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরডিবি  টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আবু তালেব মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুব উল আলম খাসনবীশ, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল জব্বার সরকার, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সম্পাদক মো. আরিফ হাসান, গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়াম্যান প্রার্থী মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর ইউসিসিএ লিমিটেড এর সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ১ পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ২৯৪টি সংগঠনের ১জন করে প্রতিনিধি অংশ গ্রহন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ

No comments:

Post a Comment