নিজস্ব প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার পৃথক পৃথক স্থানে রোববার দুটি যাত্রার প্যান্ডেল উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সিএ আমিনুল হক লিটন স্থানীয় সাংবাদিকদের জানান, সম্প্রতি সময়ে মির্জাপুর ইউনিয়নের দিঘলাআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে ও হাদিরা ইউনিয়নের আজগরা এলাকায় অবৈধ ভাবে দেশিয় সাংস্কৃতির নামে অশ্লীল নৃত্য, হাউজি, ওয়ানটেন, বিভিন্ন ধরনের জুয়াসহ নানা ধরণের অপকর্ম পরিচালিত হচ্ছিল। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম গোপালপুর থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে রোববার বিকেল তিনটা হতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই প্যান্ডেল দুটি ভেঙ্গে দেন। ঘটনায় অভিভাবকসহ সুধী মহল সাধুবাদ জানিয়েছে।
No comments:
Post a Comment