ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

Tuesday, February 25, 2014

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার: ভূঞাপুর পৌর বাজারস্থ শীতল এন্টারপ্রাইজে সোমবার মধ্যে রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় ওই প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ভূঞাপুর থানার সন্নিকতে সোমবার মধ্যে রাতে শীতল এন্টারপ্রাইজে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটে। এতে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন কোম্পানীর ২৫০টি মোবাইল সেট, ১টি কম্পিউটার, ৫টি রিচার্জ ও মোবাইল রিচার্জ কার্ড চুরি করে নেয় দুষ্কৃতিকারীরা।

শীতল এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী ছানোয়ার হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে প্রতিষ্ঠানে তালা মেরে বন্ধ করে বাড়ীতে চলে যান। সকালে ঘর মালিক মোবাইলে তাকে দোকানে চুরির বিষয়টি জানান। পরে তিনি দোকানে এসে দেখতে পান প্রতিষ্ঠানে লাগনো ৩টি তালা ভেঙ্গে সমস্ত মালামাল চুরি হয়ে গেছে। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। ইতিপূর্বে থানার এত সন্নিকটে আরও ৫টি চুরির ঘটনা ঘটলেও অজ্ঞাত কারনে পুলিশের কার্যকর কোন ভূমিকা লক্ষ্য করা যাচ্ছেনা। এছাড়া বাজার বণিক সমিতির নেতাদের উদাসীনতার কারনেই বার বার চুরির ঘটনা ঘটছে। এদিকে পৌর এলাকায় বার বার চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। ফলে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারেজ আলী মিয়া জানান, চুরির ঘটনাটি সত্য। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তালা ভেঙ্গে দোকানের সমস্ত মালামাল চুরি করে নিয়ে গেছে। তদন্ত করে ব্যবস্থা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:

Post a Comment