বিশেষ প্রতিনিধি: ভূঞাপুরে বিএনপি একক ও আওয়ামী লীগের ৫জনসহ ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলউপজেলা নির্বাচনে ভূঞাপুরে বিএনপিতে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও আওয়ামীলীগের ৫জন প্রভাবশালী নেতা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জাতীয়পার্টি (এরশাদ) জামায়াত ও ছাত্র শিবিরের একক প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার ৪ দলের মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকারের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এরা হচ্ছেন- চেয়ারম্যান পদে বিএনপি’র এ্যাড. গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান ভুট্রো, সালাম পারভেজ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনেয়ারা বেবী ও শাহনাজ পারভীন, আওয়ামী লীগের চেয়ারম্যান পদে এ্যাড. আব্দুল হালিম, মাসুদুল হক মাসুদ, আজহারুল ইসলাম, তাহেরুল ইসলাম তোতা, আব্দুল মোতালেব সরকার, ভাইস চেয়ারম্যান পদে আতোয়ার রহমান বাবলু, সাহিনুল ইসলাম তরফদার বাদল, খায়রুল ইসলাম তালুকদার,
শফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার মুন্না, আলীফ নূর, জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান পদে শামছুল হক তালুকদার ও বাংলাদেশ জামায়াত ইসলামের চেয়ারম্যান পদে আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান পদে ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন তাদের মনোনয়নপত্র জমা দেন।
No comments:
Post a Comment