ভুঞাপুর বার্তা: টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসকের বাসায় বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Sunday, November 10, 2013

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসকের বাসায় বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক এর বাসায় বোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় বোমা হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু, টাঙ্গাইল পৌর সভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আলী আজগর খান দাউদ, আওয়ামী লীগ নেতা আবু মোহাম্মদ এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আনছারী, সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সামছূজ্জামান পাশা, যুগ্মআহবায়ক মির্জা আনোয়ার হোসেন বাবুল, যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলাম চঞ্চল, কৃষক লেিগর সভাপতি জহিরুল ইসলাম মাষ্টার, ছাত্রলীগের সভাপতি নাজমূল হুদা নবীন ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজিব। 

তারা ফজলুর রহমান খান ফাুরক এর বাসায় বোমা হামলাকারীদের খুজে বের করে কঠোর শাস্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

No comments:

Post a Comment