ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

Tuesday, November 19, 2013

ভূঞাপুরে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা



বিশেষ প্রতিনিধি: ভূঞাপুরের সোমবার রাতে স্বামী মোতালেব হোসেনের সাথে অভিমান করে স্ত্রী পারুল আক্তার (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাবসারা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল মেঘার পটল
গ্রামে। ভূঞাপুর থানার এসআই আনছার আলী জানান, বছর তিনেক আগে গোপালপুর উপজেলার শাহজাহানপুর জামতৈল এলাকার মোতালেব হোসেনের সাথে বিয়ে হয় ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামের ইউসুফ আলীর মেয়ে পারুল আক্তারের। রবিবার সকালে স্বামী মোতালেবকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে পারুল। সোমবার সকালে স্বামী সাথে ঝগড়া হয় তার। স্ত্রীকে রেখে নিজ বাড়িতে চলে যায় মোতালেব। ওইদিন রাতেই পারুল শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন পারুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিকার করে উঠে। পরে বিষয়টি দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

No comments:

Post a Comment