ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

Sunday, November 3, 2013

ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আব্দুর রাজ্জাক: “সমবায়ে সামাজিক নিরাপত্তা”- প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় শনিবার ভূঞাপুরে পালিত হল ৪২তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বের করা হয় এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি।
র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সামছুন নাহার।

No comments:

Post a Comment