ভুঞাপুর বার্তা: ক্রান্তি কাল

Thursday, November 14, 2013

ক্রান্তি কাল

সোহেল তালুকদার: আপনাদের ক্ষমতার বলি কিন্তু আমরা, মানে অতি সাধারণরা ! হৃদয়ে মমতা ধারণ করে শহনশীল হউন। দু জনেই যে ভাবে গো ধরে আছেন তাতে সমাধান একটাই। শুধু মাত্র আপনারা দুইজনে টেরং টেরং যুদ্ধ করবেন, যে জিতবে সেই দেশের মালিক । এতে করে ভাতের যুদ্ধে যারা অর্ধ মৃত , তাদের আর অন্য কোন ভাবে মৃত্যর ভয়ে তথষ্ঠ থাকতে হবে না ।

ব্যবসা-বানিজ্য নাই বললেই চলে । সাধারণ মানুষ কত বার যে আপনাদের গালি দিচ্ছে তার খবর কি রাখেন ?
আপনারা দু’জনই আমাদের কথাই ভাবেন, তাও আমরা বিশ্বাস করি । এখনও যা করছেন তাও আমাদের জন্যই । কিন্তু কতখানি আমাদের জন্য ? কয়জন সাধারন নাগরিক আপনাদের ক্ষমতার অংশীদার ?
আমরা ঘর থেকে বের হতে চাই না । কিন্তু পেট ! যাকে এক বেলা খাবার না দিলে বিদ্রোহ ঘোষণা করে , তাকে কি ভাবে দমাবো বলুন’ত ? আমার আড়াই বছরের সন্তান , তাকে কি করে বোঝাই দেশের আজ ক্রান্তি কাল !
হৃদয়ে মমতা ধারণ করে শহনশীল হউন।আমরা প্রাণ ভরে আপনাদের দোয়া করবো...

No comments:

Post a Comment