ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ বিতরণ

Thursday, November 14, 2013

ভূঞাপুরে কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ বিতরণ


আব্দুর রাজ্জাক: ভূঞাপুরে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের নিজস্ব আর্থিক সহায়তায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. এনামুল হক, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হানিফ।

ভূঞাপুরের বাস্তবায়নে ৩৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে উন্নত জাতের বারি-১৪ সরিষা বীজ বিতরণ করা হয়।

No comments:

Post a Comment