ভুঞাপুর বার্তা: আমার স্বপ্ন

Monday, November 11, 2013

আমার স্বপ্ন


আফরিন জাহান আঁখি
প্রতিটি মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। সেই রকম আমারও একটা স্বপ্ন আছে। মানুষ চায় নিজের জন্য কিছু করতে। কিন্তু আমি কিছু ভিন্ন করতে চাই যা অন্যেও উপকার হবে। আমি চাই অসহায় মানুষের পাশে দাড়াতে। কারণ আমি জানি একটা অসহায় মানুষের কত কষ্ট।
একজন মানুষ যখন প্রতিটি পদে পদে অন্যেও করুনায় জীবন-যাপন করতে হয়। যখন নিজের কিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও তার কিছুই করার থাকে না। অন্যেও উপর নির্ভও করতে হয়। তখন তার মতো অসহায় আর কেউ হয় না। দেখা যায় একজন সম্পদশালী মানুষের যে টুকু ইচ্চা-অনিচ্ছ-শক্তি-সমর্থ থাকে সে তুলনায় একটা দরিদ্র মানুষের কোনো মূল্যই থাকে না। কেন? দরিদ্র বলে কি সে মানুষ নয়? আমার মতে সেও একজন শ্রেষ্ঠ মানুষ। কারন আল্লাহর সৃষ্টি সব সমান। তাই অবহেলা করা ঠিক নয়। আর আমি এই সব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই এবং একটু উপকার করতে চাই আর আমার ইচ্ছা পূরন করতে চাই।

No comments:

Post a Comment