ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

Sunday, November 3, 2013

ভূঞাপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

সোহেল তালুকদার: ১৮ দলীয় জোটের আবারও ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের প্রতিবাদে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে হরতাল বিরোধী মিছিল করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠন।
প্রতিবাদ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মিনহাজ উদ্দিন, ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক পাকের আলী প্রমুখ। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ নেতারা ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালকে অবৈধ করে তা প্রতিহত করার ঘোষণা দেন।

No comments:

Post a Comment