হামিদা আক্তার সাথী
দশম শ্রেণী
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়
মানব-জীবনে কত সমস্যা। জীবন-প্রভাতেই তাতে দেখা দেয় নানা প্রশ্ন। একটু খানি চলাফেরা বা বৃদ্ধি বিবেচনা দেখা দিলেই মানুষ ভাবতে আরম্ভ করে-আমি কোথা থেকে এলাম? কোথায় আমি যাবো? কেন এখানে এলাম?
আমাকে কি এই দুনিয়া ভালো বাসে না হিংসা করে? যখন ফুট ফুটে জ্যোস্নায় আকাশ প্লাবিত হয়, তখন ছোট ছোট শিশুরা মনে করে চাঁদের দেশে বুঝি বা কত সুখ! কত সৌন্দর্য! বাসন্তী সমীরনে গাছের পাতাগুলোর আড়ালে বসে কোকিল বা এক জাতীয় কোন পাখি মধুর সুরে আপ্যায়িত করে, তখন শিশুদের মনে স্বাভাবিকভাবেই কোকিলের পাশে বসে তার মতই গান গাওয়ার ইচ্ছা প্রকাশ পায়। তারা মনে করে না জানি এই গাছের ডালে বসে ওই পাখিটা কত আনন্দ উপভোগ করছে। আবার জ্যোষ্ঠ মাসে যখন আম, জাম ও কাঁঠাল পাকে, তখন সে কোকিল বধূই যখন অপূর্ব গান গেয়ে রাত্রিকে সরব করে তুলে তখন পাড়াপড়শিরা তার এ গানকে বলে ‘ বউ কথা কও’ তখন শিশুর মনে এ পাখির প্রতি কত শ্রদ্ধাই না দেখা দেয়।
No comments:
Post a Comment