ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে বিএনপি’র অর্ধদিবস হরতাল পালিত

Thursday, December 12, 2013

ভূঞাপুরে বিএনপি’র অর্ধদিবস হরতাল পালিত

বিশেষ প্রতিনিধি : কারাগারে আটক কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস ছালাম পিন্টু এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের  সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ভূঞাপুরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতালের সমর্থনে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা টাঙ্গাইল-তারাকান্দী সড়কের শিয়ালকোল বাসস্ট্যান্ড, ভূঞাপুর বাসস্ট্যান্ড, পলশিয়া এবং ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের ডাকবাংলার সামনে ও মাটিকাটায় অবরোধ সৃষ্টি করে। হরতালকারীদের তৎপরতায় সিএনজি ও ব্যাটারী চালিত অটো রিকশা, রিকশা-ভ্যান এমনকি বাইসাইকেল পর্যন্তও চলাচল করেনি। এদিকে দুপুর ১২টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলা বিএনপি’র সভাপতি মো.রমজান আলীর নেতৃত্বে অবরোধকারীরা একটি  মিছিল বের করে। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক পথসভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ন সম্পাদক শাহজাহান কবির লিটন, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment