ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে কাল বিএনপি’র অর্ধদিবস হরতাল

Wednesday, December 11, 2013

ভূঞাপুরে কাল বিএনপি’র অর্ধদিবস হরতাল

সোহেল তালুকদার: ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘদিন কারাগারে আটক কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সাবেক উপমন্ত্রী আব্দুস ছালাম পিন্টু ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে বৃহস্পতিবার ভূঞাপুরে অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
বুধবার সকালে বাসস্ট্যান্ডস্থ বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা এ হরতাল আহ্বান করেন। লিখিত বক্তব্যে অবিলম্বে ওই দুই নেতার মুক্তি দাবী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো.রমজান আলী, যুগ্ন সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন মন্ডল, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

No comments:

Post a Comment