Tuesday, December 10, 2013
কালিহাতীতে পেট্রোল ও হাত বোমাসহ ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
স্টাফ রিপোর্টার: কালিহাতী উপজেলার মদিনাতুল উলুম কওমী মাদরাসায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২টি পেট্রোল বোমা, ২টি ককটেল ও ৬টি চকলেট বোমাসহ ৩ শিক্ষককে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ। আটককৃতরা হলো: মাদরাসা সুপার মাওলানা মোস্তফা কামাল, শিক্ষক আশরাফুল ইসলাম ও হাবিবুল্লাহ।
কালিহাতী থানার ওসি জহুরুল ইসলাম জানান, উপজেলার মদিনাতুল উলুম কওমী মাদরাসায় নাশকতার আশঙ্কায় গোপন বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি পেট্রোল বোমা, ২টি ককটেল ও ৬টি চকলেট বোমাসহ মাদরাসা সুপার মাওলানা মোস্তফা কামাল, শিক্ষক আশরাফুল ইসলাম ও হাবিবুল্লাহকে গেফতার করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment