ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে দুটি দেশী রিভলবার উদ্ধার

Monday, December 30, 2013

ভূঞাপুরে দুটি দেশী রিভলবার উদ্ধার

বিশেষ সংবাদদাতা: ভূঞাপুরের গোবিন্দাসী এলাকা থেকে রবিবার রাতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশী রিভলবার ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব-১২, সিপিসি (ক্রাইম প্রিভেনশন কোম্পানি)-৩ এর সদস্যরা।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কে উপজেলার গোবিন্দাসী স্কুল রোডের দক্ষিণ পাশে কালভার্টের নিকট সন্দেহজনক একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি রুহুল আমীনের নেতৃত্বে র‌্যাবের একটি দল রবিবার রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করে।
এ সময় ব্যাগের মধ্যে দেশী দুটি রিভলবার ও দুটি ম্যাগজিন পাওয়া যায়। পড়ে ওই রাতেই দুটি রিভলবার ও দুটি ম্যাগজিন ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

No comments:

Post a Comment