বিশেষ সংবাদদাতা: টাঙ্গাইলের
ভূঞাপুরে সাড়ে ১৬ কেজি ওজনের দেড় ফুট লম্বা একটি রকেট সেল উদ্ধার করে
নিকরাইল ইউনিয়ন পরিষদে জমা দিয়েছে কৃষক আজাহার আলী। পরে খবর পেয়ে পুলিশ
সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিকরাইল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল জানান, গত শনিবার বিকালে উপজেলার
নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ির বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ২৭ নম্বর পুকুর লিজ
নেয় সবুর সরকার। ওই পুকুরে মাটিকাটা গ্রামের কৃষক আজহার চাষ করতে যায়। এ
সময় পুকুর থেকে মাটি তুলতে গেলে রকেট সেলটি দেখতে পায় এবং সেটি সংরক্ষণ করে
তিনি বাড়িতে নিয়ে রেখে দেন। পরে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আজহার রকেট
সেলটি ইউনিয়ন পরিষদে জমা দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে
সেলটি নিয়ে যায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেচ আলী মিঞা জানান, ঘটনাস্থলে আরো কোন রকেট শেল বা বিস্ফোরক আছে কীনা পরীক্ষা করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া রকেট সেলটি যুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিকরাইল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল জানান, গত শনিবার বিকালে উপজেলার
নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ির বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ২৭ নম্বর পুকুর লিজ
নেয় সবুর সরকার। ওই পুকুরে মাটিকাটা গ্রামের কৃষক আজহার চাষ করতে যায়। এ
সময় পুকুর থেকে মাটি তুলতে গেলে রকেট সেলটি দেখতে পায় এবং সেটি সংরক্ষণ করে
তিনি বাড়িতে নিয়ে রেখে দেন। পরে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আজহার রকেট
সেলটি ইউনিয়ন পরিষদে জমা দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে
সেলটি নিয়ে যায়।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেচ আলী মিঞা জানান, ঘটনাস্থলে আরো কোন রকেট শেল বা বিস্ফোরক আছে কীনা পরীক্ষা করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া রকেট সেলটি যুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
No comments:
Post a Comment