আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে এরশাদের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী টাঙ্গাইল জেলা জাপার সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে জেলা রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের নির্দেশে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান।তিনি বলেন, শুক্রবারের মধ্যে জেলার অন্যান্য আসনের জাপা প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন।
No comments:
Post a Comment