বিশেষ
প্রতিনিধি : ভূঞাপুরে পাথাইলকান্দির
নিজ বাড়ী
থেকে শুক্রবার
রাত ২টার
দিকে যমুনা
থানা উত্তর
শিবিরের সাবেক
সভাপতি মো.
মামুন তালুকদার,
দক্ষিন থানা
সাধারন সম্পাদক
মো. সুরুজ্জামান
ও উপজেলার
উপশাখার সভাপতি
হাফেজ রেজাউল
করিমকে গ্রেফতার
করেছে বঙ্গবন্ধু
সেতুপূর্ব থানা পুলিশ।
পাথাইকান্দি গ্রামের
খাদেমুল ইসলামের
ছেলে মামুন
তালুকদার (২৫), একই গ্রামের সোহরাব
আলীর ছেলে
মো. সুরুজ্জামান
(২২) ও
ইসহাক আলীর
ছেলে হাফেজ
রেজাউল করিম
(২৩) ।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় শুক্রবার রাতে উপজেলার পাথাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের যমুনা থানা উত্তর সাবেক সভাপতি মো. মামুন তালুকদার, দক্ষিন থানা সাধারন সম্পাদক মো. সুরুজ্জামান ও উপজেলার উপশাখার সভাপতি হাফেজ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। সম্প্রতি ট্রেনে আগুন ও পুলিশের উপর হামলা মামলায় এজাহারভুক্ত আসামী ছিল ওই তিন জামায়াত-শিবিরের নেতা। শনিবার তাদেরকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment