মো. কামাল হোসেন: ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের ৬ষ্ঠ দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিছিল করেছে ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপি। মিছিলটি এসময় নেতাকর্মীরা রাস্তায় শুয়ে টাঙ্গাইল-তারাকান্দি সড়ক অবরোধ করে। পরে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মোমরেজ আলী খান, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক শাজাহান কবীর লিটন, সেলিমুজ্জামান সেলু, হাবিবুর রহমান ভুট্টু, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম শাপলা, বিএনপি নেতা শফিকুল ইসলাম তরফদার হান্নান, খন্দকার গিয়াস উদ্দিন, যুবদল নেতা জুলহাস উদ্দিন, ছাত্রদল নেতা ইবরাহীম খলিল তরফদার স্বপন, রাজীব হোসাইন কফিল, সুমন মিয়া, আনোয়ার হোসেন, মো, আওয়াল তালুকদার প্রমুখ।
No comments:
Post a Comment