স্টাফ রিপোর্টার: ভূঞাপুরে আধুনিক চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল নিউ এশিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। শুক্রবার সকালে ভূঞাপুর কৃষি ব্যাংক ভবনের ৪র্থ তলায় এক জনাকীর্ণ পরিবেশে এর উদ্বোধন ঘোষণা করেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামছুল হক তালুকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর পৌরসভার মেয়র ও ভূঞাপুর আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ, নাগরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আর.এম.ও ডা. রফিকুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাব আহ্বায়ক আতোয়ার রহমান মিন্টু। ভূঞাপুর ড্রাগিষ্ট এন্ড ক্যামিষ্ট সমিতির সভাপতি মো. সোহরাব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর ড্রাগিষ্ট এন্ড ক্যামিষ্ট সমিতির সাধারন সম্পাদক শাহ আলম, ক্লিনিকের নির্বাহী পরিচালক এ্যাড. আলমগীর হোসেন, পরিচালক মঞ্জুরল ইসলাম ঠান্ডু, সাংবাদিক শাহ আলম প্রমানিকসহ ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তারগণ, ঔষুধ কোম্পানীর প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
No comments:
Post a Comment