ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে জিনিয়াস প্রাইভেট একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Tuesday, December 31, 2013

ভূঞাপুরে জিনিয়াস প্রাইভেট একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



স্টাফ রির্পোটার: ভূঞাপুরে জিনিয়াস প্রাইভেট একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটাসহ প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের নিয়ে সাধারন জ্ঞানের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার গোবিন্দাসীস্থ একাডেমীতে কুইজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর প্রতিনিধি অভিজি ঘোষ। প্রতিষ্ঠানের সাফল্য তুলে ধরেন জিনিয়াস প্রাইভেট একাডেমীর প্রধান পরিচালক শামীম আল মামুন। এবছর একাডেমী থেকে পিএসসিতে জন জিপিএ জেএসসি ১জনসহ ভাল ফলাফল হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ছাত্র/ছাত্রীদের অভিবাদন জানান একাডেমীর আরেক পরিচালক ফুয়াদ হাসান রঞ্জু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউপি সদস্য রিপন, ডা. খায়রুল বাশার, শিক্ষক সুলতান মন্ডল, আবু সাঈদ প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, অভিভাবকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

No comments:

Post a Comment