ভুঞাপুর বার্তা: কুমুদিনী উইমেন্স মেডিকেলে ছাত্রীদের ওরিয়েন্টশন

Saturday, January 18, 2014

কুমুদিনী উইমেন্স মেডিকেলে ছাত্রীদের ওরিয়েন্টশন

স্টাফ রিপোর্টার: শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের (২০১৩-২০১৪) এমবিবিএস প্রথম বর্েষর ছাত্রীদের ওরিয়েন্টশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কুমুদিনী কমপ্লেক্সের আনন্দ নিকেতন মিলনায়তনে
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ও উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান শ্রী রাজিব প্রসাদ সাহা। মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক হাই কমিশনার আনোয়ার হাসেম, হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার প্রমুখ।

No comments:

Post a Comment