ভুঞাপুর বার্তা: গোপালপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালাম সরকার আর নেই

Monday, January 6, 2014

গোপালপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালাম সরকার আর নেই

গোপালপুর প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর শিল্প ও বণিক সমিতির ব্যবসায়ী নেতা, গোপালপুর সরকার স্টোরের  প্রতিষ্ঠাতা পরিচালক, পৌরশহরের দক্ষিণ গোপালপুর এলাকার বাসিন্দা, সুশাসনের জন্য নাগরিক-সুজন, গোপালপুর পৌর শাখার সম্পাদক মো. মাহবুব রেজা সরকার আতিকের বাবা,
উপজেলা হাজী কল্যাণ পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি আলহাজ্ব আব্দুস সালাম সরকার (৮৫) আর নেই। তিনি বার্ধক্য জনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে ৫ জানুয়ারি রোববার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।
মৃত্যুকালে তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পর দিন সোমবার বেলা সাড়ে ১০টায় গোপালপুর পৌরভবন প্রাঙ্গণে প্রথম ও মুক্তাগাছা উপজেলার কুমারগাতা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে টাঙ্গাইলের গোপালপুর শিল্প ও বণিক সমিতি, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) গোপালপুর উপজেলা শাখা, মাঝপাড়া কমিউনিটি ক্লিনিক পরিচালনা পর্ষদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), নুঠুরচর সামাজিক কবরস্থান পরিচালনা পর্ষদ, পথের আলো পত্রিকা পরিবার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।


No comments:

Post a Comment