ভুঞাপুর বার্তা: গোপালপুরে শিক্ষা জাতীয়করণসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

Wednesday, March 5, 2014

গোপালপুরে শিক্ষা জাতীয়করণসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

এ কিউ রাসেল, গোপালপুর :শিক্ষা জাতীয়করণসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে আজ বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলার শাখার সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক শফি তালুকদার, সহ-সভাপতি সাইদুর রহমান, শিক্ষক নেতা মিজানুর রহমান, মোহাম্মদ তোজাম্মেল হক, আবুবকর সিদ্দিক, ইয়াকুব আলী সরওয়ারী, মো. সোলায়মান, সন্তোষ কুমার দত্ত প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment