ভুঞাপুর বার্তা: টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নয়া কমিটি

Wednesday, March 5, 2014

টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নয়া কমিটি

 বার্তা রিপোর্ট: দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতনকে সভাপতি ও কান্ট্রি নিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক আবদুল গাফফার মাহমুদকে সাধারণ সম্পাকদ করে ‘টাঙ্গাইল সাংবাদিক ফোরামএর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টাঙ্গাইলের সাংবাদিকদের এই সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০০১৪-১৫ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মাহফুজ সিদ্দিকী ও জাহাঙ্গীর ফিরোজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী(নয়াদিগন্ত) ও জীবন ইসলাম( অবজারভার), সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন (আলোকিত বাংলাদেশ), কোষধ্যক্ষ তাবিবুর রহমান তালুকদার (আরটিভি), দফতর সম্পাদক আব্দুল রতিফ রানা(যমুনা নিউজ২৪ ডটকম) ও নারী সম্পাদক সৈয়দা লুৎফা শাহানা (বিজয় টিভি)।কার্যনির্বাহি সদস্য হয়েছেন সাখাওযাত হোসেন বাদশা (ইনকিলাব), মুহাম্মদ নুরুল হুদা(সংগ্রাম), ইলিয়াস হোসেন(ইন্ডিপেনডেন্ট টিভি), তারেক সালমান (দি রিপোর্ট২৪ ডটকম), শাহনাজ পারভীন (বৈশাখী টিভি), শাহিন রিজভী ও ফিরোজ মান্না (জনকন্ঠ)।

প্রসঙ্গত, সাংবাদিকদের পেশাগত ও এলাকার উন্নয়নে ১৯৯৩ সালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ‘টাঙ্গাইল সাংবাদিক ফোরাম। বর্তমানে এ সংগঠনের ১৬৫ জন সদস্য রয়েছেন।
 

No comments:

Post a Comment