এ সময় অপহরণকারীকে গ্রেফতার করেছে মধুপুর ও কটিয়াদি থানা পুলিশ। বুধবার সন্ধায় মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী এলাকা ছনখোলা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চারিপাড়া গ্রামের হাজী মুহাম্মদ রজব আলীর ছেলে আজিজুল (১৬) হক গত ২মার্চ অপহরণ হয়। অপরহণকারী পূর্ব পরিচিত জনৈক ফরিদ মিয়া (৩৭) মোবাইল ফোনের মাধ্যমে তাকে বাসা থেকে বের করে নিয়ে আসে। ভয় দেখিয়ে তাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে তার পরিবারের নিকট ফোন করে ৩লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশ অপহরণকারী ফরিদের মোবাইল ফোন ট্যাক করে তার অবস্থান নির্নয় করে। পরে অপহরণের ৩দিন পর বুধবার সন্ধায় ঐ এলাকা মধুপুরের ছনখোলা এলাকা থেকে অপহরণকারী ফরিদকে গ্রেফতার করে। এ সময় অপহৃত আজিজুলকে উদ্ধার করা হয়।
মধুপুর থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
No comments:
Post a Comment