ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Saturday, November 16, 2013

ভূঞাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মো. কামাল হোসেন: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল বের করে ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপি। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়।

 এসময় তারা টাঙ্গাইল- তারাকান্দী সড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে। পরে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম শাপলার পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মো.রমজান আলী, সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি আ. রউফ খোকন, যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান ভুট্রো,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তরফদার হান্নান প্রমুখ।

No comments:

Post a Comment