স্টাফ রিপোর্টার: ভূঞাপুরের গোবিন্দাসী থেকে শুক্রবার রাতে মনিরুল, জেলাল ও গফুর নামে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুন,অস্ত্র ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারা হলেন মনিরুল ও জেলাল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বয়ড়া মাসুমপুর গ্রামের ডাকাত সর্দার আজিজুল শেখের ছেলে এবং গফুর কালিহাতী উপজেলার বেলটিয়া চরপাড়া গ্রামের কুদ্দুস মৌলভীর ছেলে।
ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আবু ওবায়েদ জানান,উপজেলার গোবিন্দাসী গ্রামে একটি খালের পাশে কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আ. গফুর, মনিরুল ইসলাম ও তার ভাই জেলালকে গ্রেফতার করা হয়।
মনিরুলের বিরুদ্ধে ঢাকার পল্লবী ,ভূঞাপুর, বেলকুচি,কালিহাতী, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর থানায় ২টি অস্ত্র মামলাসহ ৮টি মামলা, জেলালের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কালিহাতী থানায় খুন,অস্ত্রসহ ৩টি মামলা এবং গফুরের বিরুদ্ধে কালিহাতী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।

No comments:
Post a Comment