ভুঞাপুর বার্তা: সা’দত কলেজ অধ্যক্ষের বাসায় ভাংচুর : প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

Monday, November 18, 2013

সা’দত কলেজ অধ্যক্ষের বাসায় ভাংচুর : প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন


বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইল সরকারি সাদত কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রেজাউল করিমকে গ্রেফতার করার জের ধরে কলেজ ক্যাম্পাসে এসে ছাত্র নামধারী একদল ছাত্র অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম মিয়ার বাস ভবনে ভাংচুর চালানো প্রতিবাদে কলেজ শিক্ষকরা নিরালা মোড়ে সোমবার বিকালে মানববন্ধন সংক্ষিপ্ত বক্তব্যের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকারি সাদত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, সরকারি সাদত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর
মো. আনসার আলী, বিসিএস সাধারন শিক্ষা সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম ওয়াহিদুজ্জামান, বিসিএস সাধারন শিক্ষা সমিতির কেন্দ্রীয় আইন  সচিব সৈয়দ মো. শরিফ ইস্পাহানী, বিসিএস সাধারন শিক্ষা সমিতি কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সচিব শামীম আল-মামুন, বিসিএস সাধারন শিক্ষা সমিতির টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক খান, সরকারি সাদত কলেজ শিক্ষক পরিষদের যুগ্মসম্পাদক আজিজুর রহমান বাদল, সরকারি এমএম আলী কলেজের গনিত বিভাগের সহকারি অধ্যক্ষ তাহমিনা জাহান, বিসিএস সাধারন শিক্ষা সমিতির কেন্দ্রীয় সদস্য মো. আক্তার হোসেন, সরকারি এমএম আলী কলেজের প্রভাষক মো. মুক্তার মিয়া প্রমুখ। এরপর টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, গত ১৪ নভেম্বর মেজর জেনারেল মাহমুদুল হাসান মার্কেটের সামনে থেকে পুলিশ সন্দেহজনক ভেবে তল্লাসি চালিয়ে সরকারী সাদত কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রেজাউল করিমের ব্যাগ থেকে হেরোইন পায়। হেরোইন রাখার অপরাধে টাঙ্গাইল মডেল থানা পুলিশ তাকে আটক করে। একই দিন সংবাদ পেয়ে কলেজ ক্যাম্পাসে এসে একদল নামধারী ছাত্র অধ্যক্ষের বাসায় ভাংচুর চালায়। পরবর্তীতে গত ১৬ নভেম্বর ২য় বর্ষের অভ্যন্তরীন পরীক্ষা চলাকালে অতর্কিত একদল বহিরাগত ছাত্র বিভিন্ন পরীক্ষা কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পরীক্ষার হল থেকে বের করে দেয়। সময় তারা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় দরজা জানা ভাংচুর করে। কারণে জরুরী ভিত্তিতে শিক্ষক পরিষদের এক সভা শিক্ষক মিলনায়তনে শুরু হয়। সভা চলাকালীন সময় স্থানীয় বারেক মেম্বারের ছেলে ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষের ছাত্র সোহাগ বাবুসহ কয়েকজন ছাত্র শিক্ষক মিলনায়তনে ঢুকে মহিলা হোস্টেলের ১১৬নং কক্ষে তাদের নির্ধারিত ছাত্রীদের সিট বরাদ্দের জন্য হোস্টেল সুপারকে গালি গালাজ, মৃত্যুর হুমকীসহ দিগম্বর করে কলেজ থেকে বের করে দেয়ার হুমকী দেয তারা। এর প্রতিবাদে কলেজ শিক্ষরা কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল করেন। গত ১৭ নভেম্বর শিক্ষক পরিষদ এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন যে ঘটনার সাথে জড়িত ছাত্র সোহাগ বাবুকে কলেজ থেকে বহিস্কারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। পরীক্ষা সমূহ পরীক্ষার রুটিন মোতাবেক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত করার পাশাপাশি জেলা প্রশাসক পুলিশ সুপারকে অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রকৃত ছাত্র/ছাত্রী ব্যতীত অন্য কেহ কলেজ ক্যাম্পাসে প্রবেশাধিকার এবং হেস্টেলে অবস্থান নিষিদ্ধ করা সিদ্ধান্ত গৃহিত হয়

No comments:

Post a Comment