ভুঞাপুর বার্তা: ভূঞাপুরের যমুনা থেকে আবারও লাশ উদ্ধার করেছে পুলিশ

Tuesday, November 19, 2013

ভূঞাপুরের যমুনা থেকে আবারও লাশ উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহৃত বিএনপি নেতা ইউপি সদস্য ফজলুল হকের (৫০) লাশ ভূঞাপুরের যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৫ দিন পর তার লাশ উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর থানার গাবসারা ইউনিয়নের শশুয়াচর যমুনা নদী থেকে ফজলুল হকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা যমুনা নদী থেকে অপহৃত তিনজনের মধ্যে এনিয়ে দুইজনের লাশ উদ্ধার করা হলো।

গত রোববার একই এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ইউসুফের (৬০) লাশ। এখনো নিখাঁজ আছেন অপর অপহৃত নৌকার মাঝি কুরবান (৪৫)।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান জানান, অপহরণের ৫ দিন পর ফজলুল হকের লাশ যমুনা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য ফজলুল হক, ইউসুফ ও মাঝি কুরবান নৌকায় করে পিংনা ঘাট থেকে নিজ গ্রামের বাড়ি যমুনার দ্বীপচর নলসন্ধ্যায় যাচ্ছিলেন। এ সময় অন্য একটি নৌকায় করে আসা দুর্বৃত্তরা তাদের অপহরণ করে।

No comments:

Post a Comment