ভুঞাপুর বার্তা: ভূঞাপুর- গোপালপুর আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. নূরন নবীকে কেন্দ্র করে হাতা-হাতি আহত ১

Monday, November 18, 2013

ভূঞাপুর- গোপালপুর আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. নূরন নবীকে কেন্দ্র করে হাতা-হাতি আহত ১


বিশেষ প্রতিনিধি:: ভূঞাপুর- গোপালপুর টাঙ্গাইল আসনের আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী প্রায় ৪০ বছর যাবপ্রবাসী . নূরন নবী মনোনয়ন পত্র ক্রয় করে প্রত্যাশিত আসনের নেতা কর্মীদের এলাকায় গণসংযোগ করার জন্য তার নিজ এলাকায় এলে গতকাল রবিবার  আওয়ামীলীগের নেতাকর্মীরা দুটি ভাগে বিভক্ত হয়ে বাগ-বিত- হাতা-হাতিতে জড়িয়ে পড়ে।
এলাকার জনবিচ্ছিন্ন নেতা খ্যাত . নূরন নবী ৫বছর পর পর শুধুমাত্র নির্বাচনের সময় এলাকায় এসে থাকেন। এব্যাপারে এলাকায় কঠোর সমালোচনার ঝড় বয়ে গেলেও তার তোয়াক্কা না করে তিনি মনোনয়ন পত্র ক্রয় করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এলাকার সাধারণ জনগণের প্রত্যাশা যে নেতা সুখে দুঃখে সব সময় কাছে পাওয়া যায় এবং পাওয়া যাবে সেই নেতার মনোনয়ন নেয়া উচি . নূরন নবীর মনোনয়ন ক্রয় এলাকাবাসী সহজ ভাবে নিতে পারেনি।
গতকাল সকাল ১১ টায় গোপালপুর সদরের সূতী নামক স্থানে . নূরন নবীর জনসংযোগের জন্য আওয়ামীলীগের কর্মী সমাবেশের আয়োজন করা হয়। নেতা কর্মীরা এসে প্রবাসী . নূরন নবীর পক্ষে বিপক্ষে মন্তব্য করার সময় কেউ কেউ শ্লোগান তোলেন প্রবাসী ঠেকাও, প্রবাসী ঠেকাও। এতেই ঘটে বিপত্তি। আওয়ামীলীগের নেতা-কর্মীরা দুভাগে বিভক্ত হয়ে প্রথমে বাকÑবিতন্ডা পরে হাতা-হাতিতে লিপ্ত হয়। এতে  এক কর্মী গুরুতর আহত হয়। তাকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত গোপালপুরে আওয়ামীলীগের মাঝে থমথমে ভাব বিরাজ করছে।

No comments:

Post a Comment