ভুঞাপুর বার্তা: টাঙ্গাইলের কালিহাতীতে অটোচালকের গলিত লাশ উদ্ধার

Monday, November 18, 2013

টাঙ্গাইলের কালিহাতীতে অটোচালকের গলিত লাশ উদ্ধার

কুমার কুমার রায়. টাঙ্গাইল:  টাঙ্গাইল ঃ টাঙ্গাইলের কালিহাতীতে আলমগীর হোসেন (৩০) নামের এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ উপজেলার সল্লা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি দেউপুর পশ্চিম পাড়ার আব্দুল হামিদ মিয়ার ছেলে। সে ব্যাটারী চালিত অটোরিক্সা চালাত।
জানা যায়, গত ১৫ নভেম্বর (শুক্রবার) সকালে আলমগীর হোসেন বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন উপজেলার সল্লা গ্রামের একটি পুকুরে আলমগীরের অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম  জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে লাশের শরীরে ধারালো অস্ত্রের কাঘাতের চিহৃ রয়েছে।

No comments:

Post a Comment