ডেস্ক রিপোর্ট : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ৮ জেলার লিখিত পরীক্ষা
স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলেও জানিয়েছে সূত্রটি।
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ময়মনসিংহ থেকে ১৮ জনকে আটক করা হয়।
এ ছাড়া আরো কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে আটক করা হয়।
সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগে গত ৮
নভেম্বর সারা দেশে এক হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে নয় লাখ
৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।
প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রশ্ন ফাঁসের অভিযোগে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।

No comments:
Post a Comment