ভুঞাপুর বার্তা: গণসংযোগে ব্যস্ত টাঙ্গাইল-৮ আসনের মনোনয়ন প্রত্যাশীরা

Wednesday, November 13, 2013

গণসংযোগে ব্যস্ত টাঙ্গাইল-৮ আসনের মনোনয়ন প্রত্যাশীরা

টাঙ্গাইল প্রতিনিধি: আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগে নেমেছেন। তাদের রঙিন পোস্টার ও ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে বাজার-ঘাট।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান
, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, বাংলাদেশ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার আবদুল মালেক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, শিল্পপতি সালাহউদ্দিন আলমগীর রাসেল, কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন ও শেখ মোহাম্মদ হাবিব, জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকীর নাম এখনো মুখে মুখে প্রচারিত হচ্ছে।

বর্তমান সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান ১৯৮৬ ও ১৯৯৯ সালের উপ-নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হলেও উন্নয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ তার পিছু ছাড়ছে না বলে সমালোচকরা বলে বেড়াচ্ছেন। অপরদিকে নিজেকে তুলে ধরার জন্য জোরেসোরে মাঠে নামছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আবদুল মালেক মিয়া। তিনি রাজনৈতিক সভা-সমাবেশ ও মিছিলে অংশ নেয়াসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও নিয়োজিত আছেন।

অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে দুইবার নির্বাচিত ভিপি থাকার ইমেজ নিয়ে দৌড়াচ্ছেন। দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে তিনি আশাবাদী। আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম একবার আওয়ামী লীগের এবং একবার তার নিজের দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে তার ইমেজকেও ছোট করে দেখার সুযোগ নেই বলে অনেকেই মনে করেন।

No comments:

Post a Comment