ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে জামায়াত-শিবিরের ৩ নেতা গ্রেফতার

Friday, December 13, 2013

ভূঞাপুরে জামায়াত-শিবিরের ৩ নেতা গ্রেফতার



বিশেষ প্রতিনিধি : ভূঞাপুরে পাথাইলকান্দির নিজ বাড়ী থেকে শুক্রবার রাত ২টার দিকে যমুনা থানা উত্তর শিবিরের সাবেক সভাপতি মো. মামুন তালুকদার, দক্ষিন থানা সাধারন সম্পাদক মো. সুরুজ্জামান উপজেলার উপশাখার সভাপতি হাফেজ রেজাউল করিমকে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ।
পাথাইকান্দি গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মামুন তালুকদার (২৫), একই গ্রামের সোহরাব আলীর ছেলে মো. সুরুজ্জামান (২২) ইসহাক আলীর ছেলে হাফেজ রেজাউল করিম (২৩)
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় শুক্রবার রাতে উপজেলার পাথাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের যমুনা থানা উত্তর সাবেক সভাপতি মো. মামুন তালুকদার, দক্ষিন থানা সাধারন সম্পাদক মো. সুরুজ্জামান উপজেলার উপশাখার সভাপতি হাফেজ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। সম্প্রতি ট্রেনে আগুন পুলিশের উপর হামলা মামলায় এজাহারভুক্ত আসামী ছিল ওই তিন জামায়াত-শিবিরের নেতা। শনিবার তাদেরকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment