Sunday, December 8, 2013
ভূঞাপুরে দুই জামায়াত কর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের নাশকতার আশঙ্কায় রবিবার মধ্যরাতে ভূঞাপুরের সারপলশিয়া থেকে ঈমান আলী (৫৫) ও মোকাদ্দেছ আলী (৬০) নামে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের নাশকতার আশঙ্কায় রবিবার মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুপূর্ব, ভূঞাপুর ও কালিহাতী থানার যৌথ অভিযান চালিয়ে উপজেলার সারপলশিয়া গ্রামের নিজবাড়ী থেকে ঈমান আলী ও মোকাদ্দেছ আলী নামের দুই জামায়াত কর্মীকে আটক করা হয়। পরে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় দায়ের করা পুলিশের উপর হামলার মামলায় ওই দুইজনকে গ্রেফতার দেখিয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment