ভুঞাপুর বার্তা: ঘাটাইলে গোবিদা বিলের মাছ ধরা নিয়ে দু’গ্র“পের সংঘর্ষ, বাড়ী ঘর ভাংচুর

Tuesday, December 31, 2013

ঘাটাইলে গোবিদা বিলের মাছ ধরা নিয়ে দু’গ্র“পের সংঘর্ষ, বাড়ী ঘর ভাংচুর

সিনিয়র রির্পোটার: গত শনিবার বিকেলে বেলদহ গ্রামে ঘাটাইলে গোবিদা বিলের মাছ ধরাকে কেন্দ্র করে দুগ্র“পের সংঘর্ষ ধাওয়া পালটা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ জানায় দিঘলকান্দী ইউনিয়নে বেলদহ গ্রামের গোবিদা বিলটি বিগত দুই বছর আগে একই গ্রামের
ছানোয়ার হোসেন লিজ নিয়ে মাছ চাষ করে। ঘটনার দিন ঐ গ্রামের একাধিক মামলার আসামি ইকবাল হোসেন তার দল বল নিয়ে ছানোয়ারের লীজকৃত বিলে ইকবাল তার দলবল নিয়ে জোরপূর্বক মাছ ধরতে গেলে উভয়ের মধ্যে বাগ বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্র“পের সাথে সংর্ঘষ ও ধাওয়া পালটা ধাওয়া হয়। পরে উভয় গ্র“পের বাড়ী ঘরও ভাংচুরের ঘটনা ঘটে বলে জানা যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়।
এ বিষয়ে ঐ গ্রামের বাসিন্দা সাধুুটি স্কুলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জুয়ের মিয়া (৫০) জানায় মূলত এদের মাঝে গত রমজান মাস থেকে তারাবী নামাজ কে কেন্দ্র করে দু’গ্র“পের দ্বন্দ্ব চলে আসছে। তারই পরিপ্রেক্ষিতে বাড়ি ঘর ভাঙ্গার সূত্রপাত বলে জানান।
এ ব্যপারে ঘাটাইল থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ ফজলুল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এঘটনায় ঘাটাইল থানায় মামলা দায়ের হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

No comments:

Post a Comment